শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শীলকূপে ৬০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণের চাল বিতরণ বাঁশখালীতে ট্রলিংবোট, জাল ও মাছ জব্দ, আটক ১৩ জেলে বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে খুলশী ক্লাব, ৬ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে গৃহহারা ও কৃষকদের পুনর্বাসনে ৮ লাখ টাকা দিল মোজাম্মেল হক মানব কল্যাণ  ফাউন্ডেশন বাঁশখালীতে কোস্ট গার্ডের বিশেষ মেডিকেল ক্যাম্পে ৬ শতাধিক বন্যার্ত পেলেন চিকিৎসাসেবা বাঁশখালীর বন্যার্ত এক হাজার পরিবারের পাশে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি বাঁশখালীতে দ্রুত খাল খনন শেষের নির্দেশ, পুনর্বাসনের আশ্বাস ত্রাণমন্ত্রীর সিডিএর উদ্যোগে বাঁশখালীতে তিন শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বন্যার্ত সরল ইউনিয়নে শীলকূপ সেনায়েত আলী পাড়া তরুণ ঐক্য সংঘ ও প্রবাসীদের ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যায় নিহত শিশুর পরিবারে জামায়াতের ৫০ হাজার টাকা সহায়তা

বাঁশখালীতে কাসপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদক প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনায় সামাজিক সংগঠন কাহারঘোনা সংস্কার পরিষদ (কাসপ)-এর উদ্যোগে ইনডোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে পরিষদের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাসপের সভাপতি মো. হারুনর রশিদ। প্রধান অতিথির বক্তব্য দেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহর প্রতিনিধি এসআই আনোয়ার। প্রধান অতিথির বক্তব্যে এসআই আনোয়ার বলেন, ‘মাদক আজ পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। মাদকের বিরুদ্ধে আমরা অতীতের মতো ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবো।’

কাসপের সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সওকতুজ্জামান, সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার, কাসপের প্রতিষ্ঠাতা সদস্য উমর কাজী, উপদেষ্টা ও মোজাম্বিক প্রবাসী মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ ফারুক। এছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন কাসপের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রবাসী মোহাম্মদ আবু ছিদ্দিক। বক্তব্য রাখেন কাসপের উপদেষ্টা চিকিৎসক কাদের খান, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শিব্বির আহমদ রানা এবং আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ওবাইদুল হক।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন কাসপের সহ সভাপতি মাওলানা বেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ সেলিম উদ্দিনসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কাহারঘোনা সংস্কার পরিষদ একটি অরাজনৈতিক, সমাজ উন্নয়নমূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা বিস্তার, অবকাঠামোগত উন্নয়ন এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে কাজ করে যাচ্ছে। কাহারঘোনা তথা সরল ইউনিয়নকে মাদকমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, বাংলা ও ইংরেজি বক্তব্য এবং কবিতা আবৃত্তিতে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews