শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী স্টুডেন্ট’স ফোরাম চবি’র মানবিক উদ্যোগ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কাথরিয়ায় বন্যাকবলিত ২০০ পরিবার পেল মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণসহায়তা রাতের আঁধারে হাঁটুজলে নেমে বন্যার্তদের পাশে শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাঁশখালীতে বন্যার পানিতে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস টানা বর্ষণে প্লাবিত বাঁশখালী: পাহাড়ি ঢলের স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু বাঁশখালীর বন্যা সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি জামায়াত আমীর ডা. শফিকুরের ছয় দিনের বৃষ্টিতে ডুবছে বাঁশখালী, নীরব কান্নায় ভাসছে দেড় লাখ বানভাসি মানুষ মাছ চাষে স্লুইস গেইট বন্ধ, পানির নীচে গন্ডামারার কৃষকের স্বপ্ন আর ফসল পানিবন্দি পরিবারের ৮ মাসের শিশুকে নিরাপদে উদ্ধার করল বাঁশখালী ফায়ার সার্ভিস টানা ৪দিনের বৃষ্টিতে শীলকূপে পানিবন্দি ৬ শতাধিক পরিবার, পাহাড়ধসে বিধ্বস্ত ৭ বসতঘর

অবশেষে বাঁশখালীর মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ পুলিশের জালে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নানা অপরাধের অভিযোগে অভিযুক্ত মাদক সম্রাট রশিদ আহমদ ওরফে ‘রইশ্যা ডাকাত’কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এর আগে ‘বাঁশখালী সংলাপ’-এ ‘সরলের কাহারঘোনায় মাদক কারবারী ঘরজামাই রশিদের বিরুদ্ধে এলাকায় ক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং প্রশাসনের নজরে আসে। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিভাস কুমার শাহার নেতৃত্বে এসআই রুবেল চন্দ্র সিংহ, এসআই আকবর ও এসআই রুহুল আমিনসহ একটি চৌকস টিম পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে রশিদ আহমদকে গ্রেফতার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে কাহারঘোনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, রশিদ আহমদ দীর্ঘদিন ধরে সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় অবস্থান করে একটি ইয়াবা-কেন্দ্রিক মাদক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি এ রশিদ আহমদ পুরো শীলকূপ ও সরল ইউনিয়নের চোর, ডাকাত ও মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছেন বলেও জানা যায়। অতীতে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে এবং তিনি কারাভোগ করেছেন বলেও জানা যায়।

এদিকে, তার গ্রেফতারের খবরে সরল ইউনিয়ন ও শীলকূপ এলাকার সচেতন মহল ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর আশা, প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় পূর্ব কাহারঘোনা এলাকাসহ আশপাশের অঞ্চল মাদকমুক্ত হবে এবং সামাজিক নিরাপত্তা ফিরে আসবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews