বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

ফুটপাত দখলমুক্তে বাঁশখালীর মিয়ার বাজারে অভিযান, জব্দ খাদ্য এতিমখানায় বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধানসড়কের মিয়ার বাজার এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাঁশখালীর প্রধান সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী কয়েকটি কনফেকশনারি দোকান থেকে বিভিন্ন ধরনের বিস্কুট ও কেক জব্দ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে রাখা একাধিক ফল ব্যবসায়ীর স্তূপ করা ফলও জব্দ করা হয়।
পরে জব্দকৃত এসব খাদ্যসামগ্রী স্থানীয় জামে মসজিদ ও মখজনুল উলূম মাদরাসার এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এসময় বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার প্রবণতা রোধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews