সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য রোধে অভিযান, ৬ সিএনজি চালককে জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে বাঁশখালী উপজেলার আঞ্চলিক সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে, বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

শনিবার (২৮ মার্চ) বিকেলে এ অভিযান চলাকালে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছে আদায়কৃত ভাড়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ৮০ অনুযায়ী ৬ জন সিএনজি চালককে মোট ২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় (গলাকাটা ভাড়া) নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এ বিষয়ে সচেতন মহল থেকেও প্রশাসনের কাছে একাধিক অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে জনদুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ বেআইনি। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো পরিবহন চালক বা সংশ্লিষ্ট ব্যক্তি আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানকালে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহসহ পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় যাত্রী ও সচেতন নাগরিকরা। তারা মনে করছেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীদের ভোগান্তি কমবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews