বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

শনিবার চট্টগ্রামে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৫৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: রবিরশ্মি-চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে আগামী শনিবার (২৮ মার্চ) “প্রেমে ধন্য কর” শীর্ষক এক বর্ণাঢ্য রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৫টা থেকে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও রবিরশ্মির প্রতিষ্ঠাতা-পরিচালক অধ্যাপক মহাদেব ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব শাব্বির ইকবাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ এবং কবি ও সঙ্গীত বিশারদ স্বপন কুমার দাশ।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও রবিরশ্মি-চট্টগ্রাম শাখার সভাপতি প্রনব কুমার সিকদার।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন রবিরশ্মির চট্টগ্রাম ও ঢাকার শিল্পীবৃন্দ। এছাড়াও আমন্ত্রিত সংগঠন হিসেবে অংশ নেবে গীতধ্বনি সঙ্গীত অঙ্গন, বোধন আবৃত্তি পরিষদ ও সৃষ্টি কালচারাল ইন্সটিটিউট।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews