রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র রমজান মাসব্যাপী নিয়মিত মুসল্লীদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজ শেষে মোহাব্বত আলী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লীদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য সাংবাদিক শিব্বির আহমদ রানা, মিজানুল কবির, আবরার হাসান রিয়াদ, আশিকুর রহমান, এনামুল হক রাহাত, আনিছুর রায়হান, মসনদ হাসান হোছাইনী। এ ছাড়াও মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনূস, প্রবাসী হাবিব উল্লাহ, আতিক উল্লাহ, নোমান হাকিম, সাইফুল আজম, নাছির আহমেদ মাহির, তৌহিদ-উল বারীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজে ভ্রাতৃত্ববোধ ও মানবিকতা জাগ্রত করে। তারা আরও বলেন, নিয়মিত নামাজ আদায়কারী মুসল্লীদের সম্মাননা ও উৎসাহিত করার লক্ষ্যে এ ঈদ উপহার প্রদান করা হয়েছে। বিশেষ করে তরুণদের মসজিদমুখী করতে এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার এক অনন্য প্রশিক্ষণকাল। এ মাস আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, মানবিকতা ও পারস্পরিক সহানুভূতির চেতনা জাগ্রত করে। তারা আরও উল্লেখ করেন, নিয়মিত নামাজ আদায়কারী মুসল্লীদের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মসজিদমুখী করা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই মহতী উদ্যোগের মাধ্যমে তরুণরা মসজিদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হবে এবং নিয়মিত মুসল্লীরাও নামাজ আদায়ে আরও অনুপ্রাণিত হবেন।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত মুসল্লীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার পেয়ে সুবিধাভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসব্যাপী মসজিদে নিয়মিত সালাত আদায়কারী তরুণ-যুবক ও এতেকাফকারীদের মাঝে এসব ঈদ উপহার প্রদান করা হয়। পাশাপাশি মাসব্যাপী কোরআন তালীম ও প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews