বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ মার্চ) উপজেলার চাম্বল বাজারস্থ আয়ান পার্কের হোসাইনীয়া কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শাখার শ্রমিক, যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি দিদারুল ইসলাম এবং শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক নবাব আলীসহ জেলা, উপজেলা, ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি জসিম উদ্দিন বলেন, ‘রোজা শুধু সংযমের শিক্ষা দেয় না, এটি আমাদের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও ন্যায়ের পথে চলার প্রেরণা জোগায়। গণঅধিকার পরিষদ সবসময় মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজকে সৎ নেতৃত্বে এগিয়ে আসতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews