বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩১৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলার ৬৭টি এতিমখানা, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনাথ ও দুঃস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে, সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ এর উপহার হিসেবে প্রাপ্ত রাজকীয় খেজুর থেকে এ বরাদ্দ প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

অত্র উপজেলায় মোট ৩৭ কার্টুন খেজুর বরাদ্দ পাওয়া যায়, যা থেকে ২৯৬ প্যাকেট প্রস্তুত করে বিভিন্ন এতিমখানা, মাদরাসা, লিল্লাহ বোর্ডিং, হেফজখানা এবং জামে মসজিদে বিতরণ করা হয়েছে।

উপজেলার পুকুরিয়া, বৈলছড়ী, ছনুয়া, গন্ডামারা, শীলকূপ, কালীপুর, বাহারছড়া, সাধনপুর, চাম্বল, সরল, খানখানাবাদ, কাথরিয়া, শেখেরখীল, পুঁইছড়ীসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিষ্ঠানসমূহ এই বরাদ্দের আওতায় আসে।

উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পুকুরিয়া আনচারুল উলুম এতিমখানা, হামিদীয়া রহিমা এতিমখানা, ইমাম বোখারী (রঃ) এতিমখানা, চাম্বল ফয়েজীয়া এতিমখানা, তালিমুদ্দিন ইসলামীয়া এতিমখানা, দারুল মাআলী এতিমখানা এবং বিভিন্ন জামে মসজিদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম জানান, পবিত্র রমজান উপলক্ষে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে এ ধরনের সহায়তা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews