বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: রমজান মাসে বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং চলমান জ্বালানি সংকট মোকাবেলায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার দুপুরের পর থেকে উপজেলার চাম্বল, নাপোরা, শীলকূপ টাইমবাজার ও পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
অভিযানকালে ব্যবসায়ীদের জ্বালানি তেলের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয় এবং সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে সবজি ও ফলমূল বিক্রেতাদেরও মূল্য তালিকা প্রদর্শন, পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ এবং ক্রয়মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিক দামে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।

এসময় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews