বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির ইফতারে পাপ্পা: বাঁশখালীর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, সুখ-দুঃখে বাঁশখালীবাসীর পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে তিনি বদ্ধপরিকর।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ির একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবদুস সবুরের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পাপ্পা বলেন, তার মরহুম পিতা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর আদর্শকে ধারণ করে তিনি সবসময় বাঁশখালীবাসীর পাশে থাকার চেষ্টা করছেন। যে কোনো পরিস্থিতিতে প্রিয় জনপদের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন এবং দেশের প্রতিটি জেলা-উপজেলার খোঁজখবর রাখছেন। বিএনপি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে বাঁশখালীর সর্বত্র পৌঁছে দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব খোররম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোলতানুল আজিম চৌধুরী, শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব তোফায়েল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews