বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’ এর নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’ নামে একটি সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম আনিসুর রহমান এবং উপ-পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ দিদারুল ইসলাম।

কমিটিতে সভাপতি করা হয়েছে মোহাম্মদ গিয়াসউদ্দিনকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আরাফাতুল ইসলাম।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন; সহ-সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রাসেল ইকবাল, হাফেজ আব্বাস উদ্দিন ও মোহাম্মদ আব্দুল মালেক। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোরশেদুল হক কাদেরী (শেখেরশীল)।সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ ফারুক ওমর (পৌরসভা) ও মোহাম্মদ নজরুল ইসলাম (চাম্বল)।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোহাম্মদ জহিরুল ইসলামকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন (ছনুয়া), মোহাম্মদ তুষার উদ্দিন (চাম্বল), হাফেজ দিদারুল ইসলাম (সরল) ও এইচ এম বাহাদুর (সরল)।

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ (সরল) এবং সহকারী হিসেবে রয়েছেন মোহাম্মদ সম্রাট হোসেন (ছনুয়া)। সমাজসেবা বিষয়ক সম্পাদক করা হয়েছে মোহাম্মদ জাহেদুল ইসলাম (পুঁইছড়ি)। এ বিভাগের সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল মোমেন ও মোহাম্মদ আরিফুল ইসলাম (পৌরসভা)।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ মোহাম্মদ সোহেল (বৈলছড়ি) এবং সহকারী দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিক।

সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ দেলোয়ার হোসেন (গন্ডামারা) এবং সহকারী হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দু সাত্তার (শেখেরখীল)। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক করা হয়েছে মোহাম্মদ আব্দুল করিম (সরল) এবং সহকারী সম্পাদক মোহাম্মদ আসিফুল হক (জলদি)। অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ এরফান উদ্দীন (ছনুয়া) এবং সহকারী অর্থ সম্পাদক হাফেজ মিজানুর রহমান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবু রায়হান (সরল)।

ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবায়ের হোসেন (জলদি) এবং সহকারী ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আরমান উদ্দিন। ব্লাড ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমন খান এবং সহকারী হিসেবে রয়েছেন প্রভি বড়ুয়া।
ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা এমরান উদ্দিন।
প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে মোহাম্মদ ওহিদুল ইসলাম (কাথারিয়া)। এ বিভাগের সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ ফকরুদ্দিন, মোহাম্মদ সিয়াম ফরহাদ (বড়ঘোনা) ও মোহাম্মদ রোবেল হোসেন (জলদি)।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন— বেলাল উদ্দিন, মোহাম্মদ ইফতেখার, আমির হোসেন, মোহাম্মদ ইউনুস ও উত্তম নম।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews