বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারের মাঝে তিন লাখ টাকার নগদ আর্থিক সহায়তা দিয়েছে শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক (বাঁশখালী শাখা)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রবাসী সদস্য এমরান সিকদার, শহিদুল ইসলাম, মো. হেলাল রহমান, রমিজুর রহমান, ইউনুছ সিকদার, জমির উদ্দিন সিকদার, আজগর, কামাল উদ্দিন, জায়েদ বিন কালাম, মহিউদ্দিন, মোরশেদ সিকদার, মো. জামসেদ, আবু উমর, মো. মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সমন্বয়ক মোজাম্বিকপ্রবাসী আনিছুর রহমান এক ভিডিওবার্তায় বলেন, ২০২২ সালে কয়েকজন প্রবাসীর উদ্যোগে সংগঠনটি গড়ে ওঠে। এটি একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শীলকূপ ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মেয়ের বিয়ে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং চিকিৎসাবঞ্চিত ব্যক্তিদের চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সহায়তা প্রদান শেষে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমেই দারিদ্র্যমুক্ত ও মানবিক সমাজ গঠন সম্ভব।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৭ ফেব্রুয়ারি সকালে অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে যায়। এতে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে। দুর্যোগের পরপরই প্রবাসীদের উদ্যোগে গঠিত সংগঠনটি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews