সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

বাজারে লাগাম ধরতে বাঁশখালীতে মোবাইল কোর্ট: ৭ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে ধার্য্য মূল্যের অধিক দামে পণ্য বিক্রয়, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং অবৈধভাবে জনসাধারণের চলাচলের পথে অনুপ্রবেশসহ একাধিক অভিযোগ প্রমাণিত হয়।

এসব অপরাধে ৭ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

এ সময় ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘রমজান মাসে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রয়ের কোনো সুযোগ দেওয়া হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সকল ব্যবসায়ীকে অবশ্যই নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন এবং আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।’ তিনি আরও জানান, বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews