বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীর উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য—জনসভায় মিশকাতুল ইসলাম চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেছেন, নির্বাচিত হলে বাঁশখালীকে ঢেলে সাজানো হবে। তিনি বলেন, তাঁদের পরিবারের আর কোনো চাহিদা নেই; বাঁশখালীবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতেই তিনি রাজনীতিতে এসেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঐতিহাসিক জলদী পাইলট হাই স্কুল মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিশকাতুল ইসলাম চৌধুরী বলেন, তাঁর পিতা এই বাঁশখালী থেকেই প্রথম মন্ত্রী হয়েছেন এবং চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাঁশখালীর মানুষ তাঁদের পরিবারকে দীর্ঘদিন সহযোগিতা করেছেন উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচিত হলে বাঁশখালীর উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। “বাঁশখালী বিএনপির ঘাঁটি। আজ বাঁশখালীবাসী ঐক্যবদ্ধ। এখানে আবারও ধানের শীষের জোয়ার উঠেছে,”—বলেন তিনি।

প্রার্থী হিসেবে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, নির্বাচিত হলে বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুতদের চাকরি ফিরে পেতে সংসদে জোরালো ভূমিকা রাখবেন। পাশাপাশি লবণ শিল্প ও লবণচাষিদের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হবে। পাড়ায় পাড়ায় সড়কের বেহাল দশা দূর করাকে তিনি প্রথম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া তিনি টেকসই বেড়িবাঁধ নির্মাণ, প্রধান সড়ক চারলেনে উন্নীতকরণ, ইকোনমিক জোন স্থাপন এবং শিল্পকারখানা গড়ে তুলে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শহিদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অ্যাডভোকেক ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান, সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, অ্যাডভোকেট কাশেম সিপি, শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান আকতার হোসেন ও মো. মহসিন, ডা. মান্নানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, অ্যাডভোকেট নাছির উদ্দিন, অ্যাডভোকেট শওকত ওসমান।

জনসভায় উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews