বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

“Zahirul Islam meets Gen-Z”: সমৃদ্ধ বাঁশখালী গড়তে তরুণদের ভাবনা শুনলেন অধ্যক্ষ জহিরুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালীকে একটি সমৃদ্ধ ও টেকসই জনপদ হিসেবে গড়ে তুলতে তরুণ প্রজন্মের মতামত ও ভাবনা সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। এ উপলক্ষে গত ৩১ জানুয়ারি শীলকূপস্থ টাইম বাজারের জাফর কনভেনশন হলে “Zahirul Islam meets Gen-Z” শিরোনামে শতাধিক তরুণের অংশগ্রহণে একটি উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের পিআর টীমের উদ্যোগে পরিচালিত “আমি যদি এমপি হতাম” শীর্ষক অনলাইন ক্যাম্পেইনের কার্যক্রম তুলে ধরা হয়। প্রার্থীর নিজস্ব ওয়েবসাইট (www.zahirulislam.info) থেকে পরিচালিত এ ক্যাম্পেইনে ১০৬ জন তরুণ আগামীর সমৃদ্ধ বাঁশখালী বিনির্মাণে তাদের উদ্ভাবনী ধারণা ও প্রস্তাবনা শেয়ার করেন এবং গুগল ফর্ম পূরণ করে কন্টেস্টে অংশ নেন। পরবর্তীতে কন্টেস্টে অংশগ্রহণকারী তরুণদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ও তাঁর পিআর টীম।

তৌহীদুল ইসলাম আকবরের সঞ্চালনায় ”Vision 2030 to build a prosperous Banshkhali” শীর্ষক পলিসি উপস্থাপন করেন মুহাম্মদ ইমরানুল কবির। উপস্থাপিত পলিসিতে সমৃদ্ধ বাঁশখালী বিনির্মাণে অগ্রাধিকারভিত্তিক ছয়টি পরিকল্পনা ও সেক্টরভিত্তিক উন্নয়ন রূপরেখা তুলে ধরা হয়, যেখানে শিক্ষা, কর্মসংস্থান, অবকাঠামো, স্বাস্থ্য, পরিবেশ ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তারুণ্যের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরেন ইলিয়াস মাহমুদ, আজিজুল হক, হাম্মাদুর রহমানসহ অন্যান্য তরুণ প্রতিনিধিরা। বক্তারা বলেন, তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়নই পারে বাঁশখালীকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তরিত করতে।

অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘তরুণরাই আগামীর নেতৃত্ব। তাদের চিন্তা, উদ্ভাবন ও সাহসিকতাকে সঙ্গে নিয়েই আমরা একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাঁশখালী গড়ে তুলতে চাই।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews