বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে পৃথক অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গ্যাসের চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পৃথক দুই ঘটনায় চারটি বসতঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরের কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি লালগাজী চৌধুরী বাড়িতে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিনের চালাবিশিষ্ট তিনটি কাঁচা বসতঘর ও একটি খড়ের গাদা সম্পূর্ণভাবে পুড়ে যায়।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মোকাদ্দেস চৌধুরী, আমান উল্লাহ চৌধুরী (বাবলু) ও আলমগীর চৌধুরী।

স্থানীয় বাসিন্দা হেফাজ উদ্দিন চৌধুরী জানান, আলমগীর চৌধুরীর বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চিৎকারে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টা না থাকলে আগুন আরও ভয়াবহ রূপ নিতে পারত।

এর পরে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাফেজ মার্কেট এলাকায় আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। এতে মোহাম্মদ ইকবাল নামের এক ব্যক্তির ছয় কক্ষবিশিষ্ট কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বাহারছড়ার অগ্নিকাণ্ডের খবর পেয়ে টিম লিডার নুরুল বশরের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews