সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

বাঁশখালীতে ত্রয়োদশ নির্বাচন ঘিরে দাঁড়িপাল্লার সমর্থনে এগারো দলীয় জোটের যৌথ সভা

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এগারো দলীয় জোটের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার শীলকূপ টাইমবাজারস্থ জাফর কনভেনশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী মো. মুশফিকুর রহমান চৌধুরী, বাঁশখালীর প্রধান সমন্বয়কারী সাকিবুল ইসলাম, খেলাফত মজলিস বাঁশখালীর ইনচার্জ ইউসূফ আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল মাবুদ, বাংলাদেশ খেলাফত মজলিস বাঁশখালীর সভাপতি মাওলানা নেছার উদ্দীন, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলামীর কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ক্বারী ফজলুল করীম, সদস্য সচিব মাওলানা শহিদ উল্লাহ, এলডিপির পৌরসভা আহ্বায়ক আনিছুর রহমান এবং বিডিপি বাঁশখালীর আহ্বায়ক ওসমান গণি।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সম্মিলিতভাবে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় এগারো দলের দায়িত্বশীলদের সমন্বয়ে ১৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়।

যৌথ সভায় উপজেলা পর্যায়ের এগারো দলীয় জোটের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews