বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে মধ্যরাতে কোস্ট গার্ড অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ বিপুল মাছ জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা সন্দেহভাজনরা সংকেত অমান্য করে দ্রুতগতিতে পার্শ্ববর্তী নদীর তীরে বোটটি রেখে লোকালয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে কোস্ট গার্ডের সদস্যরা বোটটি তল্লাশি করে প্রায় ২২ লাখ টাকা মূল্যের চারটি ট্রলিং জাল এবং দুই হাজার ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেন।

কোস্ট গার্ড জানায়, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন এর উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে সব ধরনের ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews