শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে রুরাল মেডিকেল প্রেকটিশনারদের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে পোষা প্রাণীদের জন্য ফ্রি ভ্যাকসিন ক্যাম্প ফলাফল প্রকাশে মুখর বায়তুল ইরফান মাদরাসার অভিভাবক সমাবেশ বামেরছড়া-ডানেরছড়া সমবায় সমিতির নির্বাচনে বিজয়ী যারা জনপ্রতিনিধি: জনগণের নেতা নাকি ক্ষমতার ব্যবসায়ী? আগামীকাল বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন বেহাল মিয়ারবাজার সড়ক, দ্রুত টেকসই সংস্কারের দাবি এলাকাবাসীর বাঁশখালীতে গাঁজা সেবনের দায়ে দুই অটোরিকশাচালকের ছয় মাসের কারাদণ্ড চাম্বল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী মারুফুল হক চৌধুরী ফসলি জমিতে গাঁজার চাষ: বাঁশখালীতে ১৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শীলকূপ ইউনিয়নে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৫০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মোহাব্বত আলী পাড়ায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য এম. এস. মাসুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন এম.এ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য মোরশেদুল আলম, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন আজগর, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান আহমদ ডিলার, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোহাম্মদ ইউনুছ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার, ইউপি সদস্য কপিল উদ্দীন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সাওদাগর, ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুর রশিদ সাওদাগর।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে প্রয়াত নেত্রীর আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews