1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে অংশগ্রহণমূলক ‘ফোরসাইট’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও অভিবাসনকে একটি কার্যকর অভিযোজন কৌশল হিসেবে ব্যবস্থাপনার লক্ষ্যে বাঁশখালীতে পদ্ধতিগত অংশগ্রহণমূলক ‘ফোরসাইট’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস -এর সহযোগিতায় ১৭ ও ১৮ ডিসেম্বর দুই দিনব্যাপী এ কর্মশালা বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)।

কর্মশালা পরিচালনা করেন রামরু’র সিনিয়র রিসার্চ ফেলো মাহমুদুল হাসান রকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাসনীম চৌধুরী ফাহিম, রামরু’র স্ট্যাটিস্টিশিয়ান উসরীয়া আউয়াল উসরী এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট স্নেহা সালসাবিল।

কর্মশালায় অংশগ্রহণ করেন বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি, গবেষক, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, ইপসার কর্মী এবং উপকূলীয় অঞ্চলের বিভিন্ন অংশীজন।

কর্মশালায় জলবায়ু ঝুঁকি, জীবিকায় এর প্রভাব, অভ্যন্তরীণ ও বহিরাগত অভিবাসনের ধরণ এবং ভবিষ্যৎ নীতিপথ নির্ধারণে ‘ফোরসাইট’ পদ্ধতির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উদ্বোধনী বক্তব্যে রামরু’র একজন জ্যেষ্ঠ গবেষক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে অভিবাসনকে শুধু সংকট হিসেবে নয়, বরং অভিযোজনের একটি সম্ভাব্য পথ হিসেবে দেখার সময় এসেছে। অংশগ্রহণমূলক ফোরসাইট পদ্ধতি আমাদের ভবিষ্যৎ ঝুঁকি ও সুযোগ চিহ্নিত করতে সহায়তা করবে।’

দুই দিনব্যাপী কর্মশালায় গ্রুপ ওয়ার্ক, দৃশ্যপট বিশ্লেষণ, ঝুঁকি ও সুযোগ চিহ্নিতকরণ এবং নীতিগত সুপারিশ প্রণয়ন করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে অভিবাসনকে অভিযোজন কৌশল হিসেবে আরও গভীরভাবে বোঝার সুযোগ সৃষ্টি করেছে।

কর্মশালার সমাপনী অধিবেশনে ভবিষ্যতে গবেষণা ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট