রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা সুপন নন্দী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জান, নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাসসহ উপজেলা ও থানা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, কর্মরত সাংবাদিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার জলদী পাইলট হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ক্রেস্ট প্রদানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে মহান বিজয় দিবস ও বীর শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews