বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে অভিযান, একজনকে কারাগারে পাঠালেন এসি-ল্যান্ড

বাঁশখালীতে ইপসার উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বাঁশখালীতে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।

জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও)-এর অর্থায়ন ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ইপসা বাস্তবায়িত প্রকল্পের অংশ হিসেবে “দুর্যোগ ও উন্নয়নে স্বেচ্ছাসেবকদের অবদান: স্থানীয় প্রশাসনের করণীয়” শীর্ষক সংলাপ ও দিবসটি পালন করা হয়। র‌্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম। ইপসার কর্মকর্তা কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, ফায়ার সার্ভিস টিম লিডার মো. মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, সিপিপি প্রশিক্ষক মিঠু কুমার দাশ, সাংবাদিক শিব্বির আহমদ রানা, সহকারী প্রজেক্ট অফিসার এনামুল হক ও বেলায়েত হোসেন রায়ানসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, জরুরি পরিস্থিতিতে সর্বপ্রথম সাড়া দেন স্বেচ্ছাসেবকেরা। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ভূমিধস বা সড়ক দুর্ঘটনা-প্রতিটি সংকটে তাদের তাৎক্ষণিক পদক্ষেপ উদ্ধার কার্যক্রমকে দ্রুত ও কার্যকর করে। নিয়মিত প্রশিক্ষণ, তথ্যবিনিময় এবং প্রশাসন-ফায়ার সার্ভিস-স্বেচ্ছাসেবক ত্রিপক্ষীয় সমন্বয় দুর্যোগ মোকাবিলায় আরও পেশাদারিত্ব আনবে বলে মত দেন বক্তারা।

ইপসার প্রশিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠক মোহাম্মদ বখতিয়ার উদ্দিন স্বেচ্ছাসেবকদের কার্যক্রম নিয়ে সেশন পরিচালনা করেন। সংলাপের উদ্দেশ্য তুলে ধরেন ইপসার প্রজেক্ট অফিসার মাহিনুর আক্তার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews