রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীতে বন্যাদুর্গত ৩৬৫ পরিবারকে সেভ দ্য চিলড্রেনের নগদ সহায়তা প্রদান শুরু

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৩৬৫টি পরিবারের জন্য মাল্টিপারপাস ক্যাশ গ্র্যান্ট (এমপিসিজি) কর্মসূচির আওতায় নগদ সহায়তা প্রদান শুরু করেছে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’-এর মাধ্যমে প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

বুধবার (২৯ জুলাই) সকালে বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

সভায় জানানো হয়, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের হিউম্যানিটারিয়ান ফান্ড (এইচএফ)-এর আওতায় উপজেলার পুকুরিয়া, সাধনপুর, বৈলছড়ি ও কালীপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬৫টি পরিবারকে এ সহায়তা দেওয়া হবে। ক্ষয়ক্ষতির মাত্রা ও নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অগ্রাধিকার পায়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। তিনি সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আক্তার স্বাগত বক্তব্য দেন। উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা ফারাবী আকাশ, সাংবাদিক মিজান বিন তাহের ও শিব্বির আহমদ রানা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইপসার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews