শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর ১৬০ প্রাথমিক বিদ্যালয়ে ১৮৭ শিক্ষক পদ শূন্য, শিক্ষা অফিসেও জনবল সংকট বাঁশখালীতে আরএসসি প্রপার্টির নতুন অফিস উদ্বোধন ‘প্রশাসনের চেয়ারে বসলে রাজনীতি ছাড়ুন’–বাঁশখালীতে জামায়াত নেতার হুঁশিয়ারি বাঁশখালীতে সংরক্ষিত বনভূমির সেগুন পাচার, ৩১ গুঁড়ি জব্দ; গ্রেপ্তার ১ ৩৫ কিলোমিটার দূরে আনোয়ারায় গিয়ে পরীক্ষা দিতে হয় বাঁশখালীর হাজারো শিক্ষার্থীকে মোটরসাইকেলে গোপনে ইয়াবা বহন, বাঁশখালীতে দুই যুবক গ্রেপ্তার বাঁশখালীতে চেতনানাশক প্রয়োগ করে ৩ লাখ ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ, নারী গ্রেপ্তার লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ এর চার্টার বর্ষের কমিটি ঘোষণা বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে বাঁচবে মানুষ

আগামী মাসে দেশে ফেরার কথা ছিল, ওমানে মারা গেলেন বাঁশখালীর যুবক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

প্রবাসী ডেস্ক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বাসিন্দা প্রবাসী আব্দুর রশিদ ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ওমানের সিনাও (Sinaw) এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, আগামী মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা ছিল আব্দুর রশিদের। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু আকস্মিক মৃত্যুর কারণে সেই অপেক্ষা আর পূরণ হলো না।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

পরিবারের সদস্যরা জানান, মরদেহ দেশে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews