শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় আজ এক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরেন।

বিএনপি জানায়, দীর্ঘ ষোল বছরের “ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন” এবং ২০২৪ সালের ছাত্র–গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ “ফ্যাসিবাদমুক্ত হয়েছে” বলে তারা দাবি করেন। দলটির বক্তব্যে উল্লেখ করা হয়, এই সময় বিরোধী রাজনৈতিক কর্মীসহ সাধারণ নাগরিকরা গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন—যার বিচার পাওয়ার প্রত্যাশা ছিল দেশের জনগণের।

সভায় জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিচারিক সহযোগিতার কারণে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বিএনপি জানিয়েছে।

বিএনপি এই রায়কে “ন্যায়বিচার প্রতিষ্ঠা” হিসেবে উল্লেখ করে জনগণকে আইনের শাসন রক্ষায় সচেতন থাকার আহ্বান জানায়। একই সঙ্গে অন্যান্য মামলায় অভিযুক্তদেরও সুবিচার নিশ্চিত করার দাবি জানায় দলটি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে গুম-খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলোর ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে এবং ২০২৪ সালের ছাত্র–গণঅভ্যুত্থানে নিহতদের আত্মা শান্তি পাবে। -প্রেস বিজ্ঞপ্তি।। 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews