বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী ‘হাটহাজারীর পরে বাঁশখালীর মানুষ জান্নাতে যাবে’–সুন্নী বক্তা আতাউল বারী বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঁশখালীতে হাসিনার জন্মবার্ষিকীর কেকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত

বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সম্ভাব্য দলীয় সমর্থিত প্রার্থী যাচাই-বাছাইয়ে ছয় সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।আগামী ১০ দিনের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে জেলা বিএনপির কাছে গোপনীয় প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাঁশখালী উপজেলা যাচাই-বাছাই কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান ও জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজীম।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং সম্ভাব্য দলীয় প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরির উদ্দেশ্যে উপজেলাভিত্তিক এসব কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যদের স্থানীয় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মতামত নিতে বলা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সরাসরি মতামত নিয়ে সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক অবস্থান ও জনগ্রহণযোগ্যতা পর্যালোচনা করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরের পাশাপাশি বর্তমান ও অতীতের সাংগঠনিক পদ ও দায়িত্ব পালনের সময়কাল, বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা, মামলা-মোকদ্দমার তথ্য, দলীয় নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনাও যাচাইয়ের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে সম্ভাব্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে আগামী ১০ দিনের মধ্যে জেলা বিএনপির কাছে গোপনীয় প্রতিবেদন আকারে জমা দিতে বলা হয়েছে। পরে সংগৃহীত তথ্য সমন্বিতভাবে পর্যালোচনা ও আলোচনা করে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ২৯ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্তের আলোকে এই কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews