শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থসহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বাঁশখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রতিমন্ত্রীর বক্তব্য গণতন্ত্র ও সংবিধানের চেতনার পরিপন্থী। একটি গণতান্ত্রিক দেশে সরকারি দল ও বিরোধী দল উভয়েরই রাজনৈতিক ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি সরকারি অনুষ্ঠানে সরকারি অর্থ বিতরণের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সমালোচনা নিয়ে প্রশ্ন তোলেন।

অধ্যক্ষ আরিফ উল্লাহ লিখেছেন, জেলা পরিষদের অর্থ সরকারি অর্থ; এটি কোনো রাজনৈতিক দলের দলীয় অর্থ নয়। তাই সরকারি অর্থে আয়োজিত কর্মসূচিতে রাজনৈতিক বক্তব্য দেওয়া এবং জামায়াতের আমির ও স্থানীয় সংসদ সদস্যের সমালোচনা করা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, বাঁশখালীতে জামায়াতের সহযোগিতায় বিভিন্ন সময়ে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ ও সহায়তা বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টে তিনি আরও বলেন, সরকারি ও বিরোধী দলের সব সংসদ সদস্যের জন্য পাঁচ বছরে উন্নয়ন খাতে ৮০ কোটি টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে এবং এসব বরাদ্দ সারাদেশে সমানভাবে বাস্তবায়ন হওয়ার কথা। এর পাশাপাশি নিয়মিত উন্নয়ন কার্যক্রমও চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ইতোমধ্যে বাঁশখালীর গুরুত্বপূর্ণ সড়ক, বেড়িবাঁধ, স্কুল-মাদ্রাসার ভবন ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য তালিকা দিয়েছেন বলেও দাবি করেন আরিফ উল্লাহ। তাঁর ভাষ্য, এরই মধ্যে অনেকগুলো সড়ক প্রকল্পভুক্ত হয়েছে এবং আরও প্রকল্পভুক্ত হবে।

সরকারি দলের কিছু মন্ত্রীর বিরুদ্ধে ‘সংকীর্ণ মানসিকতার’ পরিচয় দেওয়ার অভিযোগ তুলে আরিফ উল্লাহ বলেন, সরকারি বরাদ্দকে দলীয় বরাদ্দের মতো উপস্থাপন করা উচিত নয়।

পোস্টের শেষাংশে তিনি সরকারি অনুষ্ঠানে দলীয় বক্তব্য ও রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের সমালোচনা করে লেখেন, ‘নির্লজ্জ দলীয়করণ ও আওয়ামী স্টাইলে কথা বলা বাহাদুরি নয়, পতনের পূর্ব লক্ষণ।’

তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের যে অংশের সমালোচনা করা হয়েছে, সে বিষয়ে তাঁর বক্তব্য বা প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews