সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

বাঁশখালীতে সম্পত্তির লোভে বাবাকে হত্যা: পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে ছেলের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: সম্পত্তির লোভে বাবাকে অপহরণ করে ওষুধ খাইয়ে অজ্ঞান করার পর গলায় গামছা পেচিয়ে হত্যার দায় স্বীকার করেছেন ছেলে মো. আনোয়ার (৪০)। রবিবার (২ নভেম্বর) চট্টগ্রাম আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আসামি আনোয়ার বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার মীর মজিবুর রহমান খানের ছেলে। সম্পত্তির লোভে তিনি নিজ পিতা মীর মজিবুর রহমান খানকে (৭০) হত্যা করে লাশ গুম করেন বলে স্বীকার করেছেন।

এর আগে শনিবার বিকেলে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হত্যার কথা স্বীকার করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যার পর লাশ গুমের ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং–০৭)। ছায়া তদন্তে পিবিআই নিশ্চিত হয় এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। পরে বিশেষ অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews