বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

মির্জাখীল দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল, জানাজা শনিবার সকালে

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক:: সিলসিলাহ-ই-আলীয়াহ জাহাঁগীরিয়ার অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র পবিত্র মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন ও পীর-মুর্শিদ হজরত ৪র্থ শাহ জাহাঁগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ দুই শতাব্দীরও অধিককাল ধরে ইসলামের সুশিক্ষা, কোরআন-সুন্নাহর প্রকৃত অনুসরণ ও তাসাউফের আলো ছড়িয়ে আসা এই সিলসিলার পূর্বত্মন সাজ্জাদানশীন হজরত ১ম শাহ জাহাঁগীর শেখুল আরেফীন সৈয়দ মৌলানা মোখলেসুর রহমান (ক.), হজরত ২য় শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আবদুল হাই (ক.) ও হজরত ৩য় শাহ জাহাঁগীর শমসুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মকছুছুর রহমান (ক.) এর পদাঙ্ক অনুসরণ করে তিনি ব্যাপকভাবে মানবতার আত্মিক জাগরণে কাজ করে গেছেন।

হজরতের ইন্তেকালের সংবাদে দেশ-বিদেশের বিভিন্ন সিলসিলাহ’র সাজ্জাদানশীন, হাজারো ভক্ত-মুরিদ ও আশেকদের মাঝে গভীর শোক নেমে এসেছে। আধ্যাত্মিকতা, মানবসেবা ও জ্ঞানের প্রসারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

আগামী শনিবার ফজরের নামাজের পর পবিত্র মির্জাখীল দরবার শরীফ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন তাঁর জানশীন ও সাহেব-এ-সাজ্জাদাহ হজরত ৫ম শাহ জাহাঁগীর মৌলানা সৈয়দ মুহাম্মদ মকসুদুর রহমান (ক.)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews