বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

শীলকূপে সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইম বাজার প্রধান সড়ক সংযোগের পূর্ব পাশে সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সড়ক দখল করে রাখা কয়েকটি ভাসমান দোকান (বাহিরের অংশ) সরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার সড়কের দুই পাশে অতিরিক্ত তরকারির দোকান স্থাপন ও রাস্তার উপর পণ্য রাখার কারণে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ নিরসনে সোমবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামসেদুল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযান চলাকালে রাস্তার দুই পাশ থেকে দোকান ও পণ্য সরিয়ে ফেলা হয় এবং দোকানদারদের রাস্তার উপর কোনো ধরনের মালামাল না রাখার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।

ইউএনও জামসেদুল আলম বলেন, ‘সড়ক জনসাধারণের চলাচলের জন্য- কেউ যেন ব্যক্তিগতভাবে রাস্তার জায়গা দখল না করে। সব সময় সড়ককে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানবাহন চলাচলের উপযোগী রাখতে হবে।’

প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিতভাবে এমন দখলমুক্ত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews