রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারকে ঢেউটিনসহ পুনর্বাসন সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছনুয়া ইউনিয়ন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এ সহায়তা প্রদান করেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের পদপ্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আমীর মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ আরিফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সোলাইমান, ইউনিয়ন আমীর আবদুর রশীদ ছানুবী, নায়েবে আমীর ফরিদ আহমদ, সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন ফয়সাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা দপ্তর সম্পাদক ও ইউনিয়ন সভাপতি মুহাম্মদ হোছাইন, বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ সিদ্দিক আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অধ্যক্ষ জহিরুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দ্বীনি ও সামাজিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্টড় লাঘয়ব করা এবং তাদের পুনর্বাসনে সহায়তা করা আমাদের নৈতিক কর্তব্য। জামায়াতে ইসলামী সবসময় জনগণের দুঃসময় তাদের পাশে থেকেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।’

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ছনুয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড এলাকার আল মাজুর বাপের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে যায়। মুহূর্তের মধ্যে ঘরবাড়ি, আসবাবপত্র ও জীবিকা নির্বাহের উপকরণসহ সবকিছু ভস্মীভূত হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপর্যয়ের মুখে পড়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews