বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে ভুয়া ডাক্তারকে মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী বাজার এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।

শনিবার বিকেলে গুনাগরি সাহেব মিয়া সিটি সেন্টারের ২য় তলায় অবস্থিত হেলথ কেয়ার সেন্টারে ডা. এম শামসুল আলম নামীয় ব্যক্তির চেম্বারে এ অভিযান পরিচালনা করা হয়।

শামসুল আলম কোনো প্রকার প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই একদিকে “ডা.” পরিচয়ে ভিজিটিং কার্ড ব্যবহার করতেন এবং অন্যদিকে চিকিৎসাপত্রে নিজেকে “ডেন্টিস্ট” হিসেবে পরিচয় দিতেন। তিনি দীর্ঘদিন ধরে দাঁতের রুট ক্যানালসহ জটিল সার্জারির পাশাপাশি মা ও শিশু রোগের চিকিৎসাও দিয়ে আসছিলেন।

অভিযানের সময় তিনি স্বীকার করেন যে, তার এমবিবিএস বা বিডিএস কোনো ডিগ্রি নেই। কয়েক বছর একজন ডেন্টিস্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি নিজেই চেম্বার চালাচ্ছিলেন।

দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট তাকে ১ লাখ টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে আর চিকিৎসা কার্যক্রম চালাবেন না—এ মর্মে প্রতিশ্রুতি নেওয়া হয়। এসময় তিনি নিজেই তার সাইনবোর্ড অপসারণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews