বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: প্রতিদিনের কাগজ’র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন এর নির্মম হত্যাকাণ্ড এবং সারা দেশের সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ গেইট-এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে বাঁশখালী প্রেস ক্লাব ও স্থানীয় কর্মরত সাংবাদিকরা। বক্তারা সাংবাদিক তুহিনের হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- দৈনিক পূর্বকোণ প্রতিনিধি ও প্রেস ক্লাবের আহ্বায়ক অনুপম কুমার দে অভি, দৈনিক আজাদী ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বকর বাবুল, প্রেস ক্লাবের সদস্য সচিব দৈনিক মানবকণ্ঠ ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মিজান বিন তাহের, প্রেস ক্লাবের যুগ্ন-আহ্বায়ক দৈনিক ভোরের দর্পণ, ডেইলি বাংলাদেশ টুডে ও বাংলা এডিশন প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক আমার সংবাদ ও সি-প্লাস টিভি প্রতিনিধি মো. জসীম উদ্দিন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি ছৈয়দুল আলম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মুহাম্মদ তাফহীমুল ইসলাম, দৈনিক দেশ বর্তমান প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি আবু ওবাইদা আরাফাত সহ আরও অনেক সাংবাদিক।

বক্তারা আরও বলেন, ‘‘সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। অথচ তাদেরই হত্যা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। আমরা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই।’’

এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews