বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বিশেষ অভিযান চালিয়ে বাঁশখালী থানা পুলিশ ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানার মূল ফটকের সামনে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই মো. জামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম শেখ সাইফুর রহমান (৪৪)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত ভুরুলিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছি। মাদক পরিবহন ও ব্যবসা দমনে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত শেখ সাইফুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews