বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে পলাশী দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
Oplus_0

বাঁশখালী সংলাপ প্রতিনিধি: ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে বাঁশখালী উপজেলার শীলকূপ টাইমবাজার জাফর কনভেনশন হল রুমে জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফরমানুর রহমান জাহিনের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁশখালী উপজেলা জামায়াত আমীর ইসমাইল হোসেন।

বক্তারা পলাশীর যুদ্ধকে উপনিবেশিক শাসনের সূচনা হিসেবে উল্লেখ করে বর্তমান প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আবদুল হামিদ, অফিস সম্পাদক সারতাজ আরেফিন ফাহিমসহ জেলার বিভিন্ন শাখার দায়িত্বশীলরা।

অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ছবি: প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews