শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বাঁশখালী থেকে মাদরাসা ছাত্র নিখোঁজের একসপ্তাহেও সন্ধান মেলেনি

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলা বাজার হেফজ ও এতিম খানা থেকে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে এক মাদরাসা ছাত্র। স্থানীয় বিভিন্ন জায়গা ও আত্মীয় স্বজন সহ বিভিন্ন স্থানে খবর নিয়েও কোনো সন্ধান পাওয়া যায় নি।

নিখোঁজ মাদরাসা ছাত্রের নাম হাফেজ মুজাহেদুল ইসলাম (১৩)। সে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ১ নম্বর ওয়ার্ড জয়নগর পাড়ার সৈয়দনুর বাপের বাড়ির মোরশেদ মিয়ার পুত্র।

জানা গেছে, নিখোঁজ মাদরাসা ছাত্র হাফেজ মুজাহেদুল ইসলাম হেফজ শেষ করে পরবর্তী বাংলা বাজার হেফজ ও এতিম খানায় দাউর করতে (পড়া হাজিরা) ভর্তি হয়। এবং সেখানে অধ্যয়নরত ছিলেন। গত ১৯ এপ্রিল শনিবার সকালে মাদরাসার শিক্ষক ফোন দিয়ে তার পরিবারের কাছে জানতে চান মুজাহেদুল মাদরাসায় কেন আসেনি। এর আগেরদিন শুক্রবার মাদরাসা বন্ধ হলে বাড়িতে আসেন নি মুজাহেদুল। মাদরাসা থেকে ছুটির পর পিতা ও শিক্ষকদের অজ্ঞাতে ফাহিম নিখোঁজ আছেন। নিখোঁজের একসপ্তাহ গড়িয়েও তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ মুজাহেদুল ইসলাম মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল সাদা পায়জামা, আকাশী রংয়ের পাঞ্জাবী ও সাদা টুপি। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

কোন সহৃদয় ব্যক্তি মুজাহেদুল ইসলামের কোন সন্ধান পেলে (01859670008) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি-

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews