সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

বাঁশখালীতে ভূয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত যুবক আটক

  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঁশখালী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এসএসসি-২০২৫ সালের পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আদিব (২৩) নামে এক যুবককে আটক করেছে।

শনিবার (১২ এপ্রিল) রাত ২ টার দিকে অভিযান পরিচালনা করে তাকে উপজেলার চানপুর এলাকা হতে আটক করা হয়।

অভিযুক্ত আদিব উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া চানপুর এলাকার আবুল কাশেমের পুত্র। সে চট্টগ্রাম মহানগরীর এমইএস কলেজের রাস্ট্রবিজ্ঞান বিষয়ে ২য় বর্য়ের ছাত্র।

বাঁশখালী থানা পুলিশ অফিসার (ওসি) সাইফল ইসলাম জানান, ‘ভূয়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আদিব নামে এক যুবক কে আটক করা হয়েছ। তার বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম জানান, ‘ভূয়া প্রশ্নপত্র বানিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিল ওই যুবক। বিভিন্নজন থেকে পরিক্ষার প্রশ্ন বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘ সে এই প্রথম এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে তা অর্থের বিনিময়ে বিক্রয়ের চেষ্টা করেছে বলে স্বীকার করেছে। ম্যাসেঞ্জার গ্রুপে এ সংক্রান্ত একটি মেসেজ দিয়েছিল সে।’

ছবি: ভূয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত যুবক আদিব (২৩)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews