শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যার পানি নামলেও বাঁশখালীতে সাপের আতঙ্ক বাড়ছে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৫০ পরিবারকে ত্রাণসহায়তা দিলেন ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন ধৈর্য ধরুন, বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে: বাঁশখালীতে আমির খসরু শীলকূপে ৬০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণের চাল বিতরণ বাঁশখালীতে ট্রলিংবোট, জাল ও মাছ জব্দ, আটক ১৩ জেলে বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে খুলশী ক্লাব, ৬ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে গৃহহারা ও কৃষকদের পুনর্বাসনে ৮ লাখ টাকা দিল মোজাম্মেল হক মানব কল্যাণ  ফাউন্ডেশন বাঁশখালীতে কোস্ট গার্ডের বিশেষ মেডিকেল ক্যাম্পে ৬ শতাধিক বন্যার্ত পেলেন চিকিৎসাসেবা বাঁশখালীর বন্যার্ত এক হাজার পরিবারের পাশে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি বাঁশখালীতে দ্রুত খাল খনন শেষের নির্দেশ, পুনর্বাসনের আশ্বাস ত্রাণমন্ত্রীর

লবণের ন্যায্যমূল্যের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন 

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

বাঁশখালী উপজেলা পরিষদের সামনে অসাধু ব্যবসায়ী শ্রেণির সিন্ডিকেট সাধারণ লবণচাষীদের জিম্মি করে লবণের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করার প্রতিবাদে এবং সিন্ডিকেট ভেঙে লবণের ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সোমবার (৭ এপ্রিল) দুপুরে বাঁশখালীর লবণচাষীদের আয়োজনে ও জাতীয় নাগরিক পার্টি (NCP) এর সহযোগিতা এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ মাহদি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে লবণের মত রপ্তানিযোগ্য পণ্য আজ সিন্ডিকেটের কবলে। এই সিন্ডিকেট লবণচাষীদের ন্যায্যমূল্য না দিয়ে আমদানীর পাঁয়তারা করছে। লবণচাষীদের উপর এই শোষণ বন্ধ করতে জনতাকে সাথে নিয়ে এনসিপি সকল সিন্ডিকেট রুখে দিবে।’

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক হুঁশিয়ারি করে বলেন, ‘যদি সিন্ডিকেট ভেঙে অতিদ্রুত লবণ চাষীদের ন্যায্যমূল্য দেওয়া না হয় তাহলে কক্সবাজার থেকে বাঁশখালী চাষীরা পাল্টা সিন্ডিকেট করবে। লবণের ন্যায্যমূল্য আদায় না করা পর্যন্ত এনসিপি কাজ করে যাবে।’

লবণ চাষী মোহাম্মদ কাশেম বলেন, ‘গত বছরও মণপ্রতি ৪০০-৫০০-৬০০ টাকাও পেয়েছি, সেখানে এ বছর মণপ্রতি ১৮০-২০০ টাকা পাচ্ছি। আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি। এভাবে লবণের মূল্য কমে যাওয়াতে আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে।’

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আহবায়ক আবদুর রহমান, জাতীয় নাগরিক পার্টি বাঁশখালীর সংগঠক রিয়াজ উদ্দিন, তাওহীদ, আব্দুর রহমান, মীর তোয়াহা শিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতা আবরারুল করিম ও অন্যান্যা নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews