সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

‘নব্য কোনো ফ্যাসিবাদের উর্থান জনগণ মেনে নিবেনা’ চাম্বল ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনীতে বক্তারা

  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:::

চাম্বল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদের তৃতীয় দিন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও মিলন মেলা চাম্বল ইউনিয়ন পরিষদের মাঠে বুধবার (২ এপ্রিল) বিকেলে সম্পন্ন হয়।

ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জলিল মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা রাখেন বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক। প্রধান বক্তার আলোচনা রাখেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি ছাত্রনেতা তানজির হোসেন জুয়েল।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোস্তফা হোসাইন হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথির আলোচনা রাখেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল, উপজেলা জামায়াতেন নায়েবে আমীর মাস্টার আব্দুর রহিম ছানুবী, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ মুর্তজা আলী, বিশিষ্ট সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদ আ.ন.ম মহিউদ্দিন, চট্টগ্রাম পশ্চিম জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী ফরমানুর রহমান জাহিন, বাঁশখালী শহর শাখা শিবির সভাপতি আমিনুল ইসলাম মুকুল, পাঞ্জেরী শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বাঁশখালী মধ্যম শাখা শিবিরের সাবেক সভাপতি কাশেফুল ইসলাম চৌধুরী, ব্যাংকার আব্দুল আজিজ, বিশিষ্ট সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, শাহাদাত হোসাইন সিকদার, অ্যাডভোকেট ইমরানুল হক, মাওলানা এনামুল হক, সাবেক ছাত্রনেতা মাহমুদুল ইসলাম চৌধুরী, আজগর হোসাইন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ‘আমরা লক্ষ্য করেছি কেউ কেউ পলাতক ফ্যাসিবাদের ভাষায় কথা বলছেন। আমরা অনুরোধ করবো জনগণের ভাষায় কথা বলতে। এদেশে নব্য কোনো ফ্যাসিবাদের উর্থান জনগণ মেনে নিবে না। চেতনা বিক্রি করে একদল পালিয়েছে, আবার কেউ চেতনার ব্যবসা করলে জনগণ তার সঠিক জবাব দিবে। নির্বাচন নিয়ে বার বার কথা আসে, আমরাও নির্বাচন চাই। তবে, ফ্যাসিবাদের বিচার ছাড়া, যৌক্তিক সংস্কার ছাড়া কোন নির্বাচন মেনে নেওয়া হবেনা।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews