মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার আমেরিকার এলপিজিবাহী বিশাল জাহাজের ট্রান্সফারে বাঁশখালীর সন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ স্নায়ুরোগে প্রাণ গেল মোজাম্বিক প্রবাসী বাঁশখালীর ফোরকানের বৈলছড়িতে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, সরলকে হারিয়ে বৈলছড়ির জয় শীলকূপে শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য

বাঁশখালীতে ‘জাতীয় নাগরিক পার্টি’র ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:::

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ৭১’র শহীদ মহার বীর মুক্তিযোদ্ধা ও ২৪’র গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল ও চট্টগ্রাম সিগমা ল্যাব এর ডাইরেক্টর ডা. আমজাদ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল।

জাতীয় নাগরিক কমিটির বাঁশখালী উপজেলার সাকিবুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠক চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলা সহ-সভাপতি মাওলানা ইয়াসিন আমিনী, মাওলানা ফয়জুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির বাঁশখালী উপজেলার সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী, রিয়াজ উদ্দিন, তাওহীদুল ইসলাম, আব্দুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবরারুল করিম নিহাল, শোয়াইবুল ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টি’র বাঁশখালী উপজেলা শাখা, বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিসসহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও বাঁশখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews