বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার জলদী মিয়ার বাজারস্থ সমিতির কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

সমিতির উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফের সঞ্চালনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে উপস্থিত থেকে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ, মাষ্টার নজির আহমদ কলেজের অধ্যাপক মাহমুদুল করিম, নাপোড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, পুইছুড়ি সোলতানিয়া প্রাথমিক বিদ্যালয়ের নব নিয়োগপ্রাপ্ত শিক্ষক মো. শাহরিয়ার।

এ ছাড়াও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার উপদেষ্টা মো. ফারুক আজম, মো. আমির হোসেন, সাগরিকা দাশ, মো. হারুনুর রশীদ চৌধুরী, নির্বাহী সভাপতি মো. আশেকুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. জোবাইর জসিম, সহ- সভাপতি মো. আবুল বশর জিহাদী, মহিলা বিষয়ক সহ-সভাপতি করিমুন্নেচ্ছা বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দীকুর রহমান বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম হোছাইনী, যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ সিকদার, সহ-সম্পাদক মো. শাহজাহান, সাহিত্য বিষয়ক সম্পাদক সমর সেন বড়ুয়া, সহ-সাহিত্য সম্পাদক মো. ফয়সুল হোসাইন, সমিতির সদস্য জনাব জিয়াফ উদ্দীন, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম, সাংস্কৃতিক সম্পাদক মো. জাকের উল্লাহ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো. নাজিম উদ্দীন ও সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষক- শিক্ষিকা মণ্ডলী উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews