সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

বাঁশখালীতে অসহায়দের মাঝে এমপি পুত্র পাপ্পা’র ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

বাঁশখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ সন্তান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এসময় বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী, শীলকূপ ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. মোহাম্মদ ইউনুছ, কালীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রবিউল হোসেন শাপলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এম বাহাদুর আলম হিরণ, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহেদুল ইসলাম, যুবদল নেতা আবছার, আলমগীর, নাছির, টিংকু, এহছানুল হক পারভেজ, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল ইসলাম, এরশাদ, ইদ্রিছ, শহীদ, উপজেলা ছাত্রদল নেতা মঈনুদ্দীন জায়েদ, শাহরিয়াজ চৌধুরী রাকিব, মহিউদ্দিন, আব্দুল হক রহিত, ফাহিম, শাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews