মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

বাঁশখালীতে অর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি সাংবাদিক আজগর আলী মানিক গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থঋণ মামলার ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি কথিত সাংবাদিক আজগর আলী মানিক (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আজগর আলী কাথরিয়া ইউনিয়নের গোয়াজ বেপারী বাড়ির রফিক আহমদ ছেলে।

শনিবার ( ২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কাথরিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন কাথরিয়া এলাকা থেকে অর্থঋণ মামলার ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি আজগরকে গ্রেপ্তার করা হয়। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews