1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক শুঁটকি ব্যবসার আড়ালে মাদক কারবার, বাঁশখালীতে পৃথক অভিযানে বৃদ্ধসহ চারজনের কারাদণ্ড শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমুখী করা জরুরি বাঁশখালীতে যাত্রা শুরু করল ‘লিয়া’স মেকওভার’ বিউটি সেবা ও ট্রেনিং একাডেমি রাতের আঁধারে বনদস্যুদের হামলায় পুঁইছড়িতে ধ্বংস ১৫ হাজার বনজ চারা শীলকূপ ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ বাঁশখালী: জনতার হাতে আটক চার মাদকসেবী যুবককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা খানখানাবাদে গ্যাসের চুলার আগুনে পুড়ল তিন বসতঘর অবৈধভাবে বরফ পরিবহন, বাঁশখালীতে নৌযান মালিককে জরিমানা বাঁশখালী মডেল স্কুলকে অনন্য উচ্চতায় নেওয়া শহিদ উল্লাহ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে সরল ইউনিয়নে ওমর কাজীর প্রার্থীতা ভাবনা

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নম্বর সরল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রবাসী সমাজসেবক মো. ওমর কাজী। দলীয় সমর্থন এবং জনগণের রায় পেলে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন।

ওমর কাজী বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রথম কাজ হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সমাজকে মাদকমুক্ত করা। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ।’

তিনি জানান, নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, চুরি-ডাকাতি, চাঁদাবাজি ও সুদমুক্ত সমাজ গঠন তার অগ্রাধিকার থাকবে। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কর্মসংস্থান এবং অসহায় পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করবেন।

পাশাপাশি তাঁর নির্বাচনী এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং কৃষকদের জন্য বছরে তিনবার ধান চাষের উপযোগী পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।
স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকা ওমর কাজী ইতোমধ্যে এলাকায় সুনাম অর্জন করেছেন। তিনি বৃহত্তর পরিসরে মানুষের সেবা করতে ইউনিয়ন পরিষদের নেতৃত্বে আসতে চান।

মো. ওমর কাজী বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ও বাঁশখালী সরকারি আলাওল কলেজ থেকে বাণিজ্য বিভাগে শিক্ষা লাভ করেন। পেশায় তিনি একজন প্রবাসী।

তার রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের মধ্যে রয়েছে—সরল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক; সরল ইউনিয়ন বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক; বাঁশখালী থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক; চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য; সরল ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা; কাহারঘোনা সংস্কার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য; কাহারঘোনা সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি; মরহুম হাজী ছিদ্দিক আহাম্মদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি।

ব্যক্তিগত জীবনে তিনি মরহুম আলহাজ ছিদ্দিক আহাম্মদ বহদ্দারের পুত্র। তার মায়ের নাম আলহাজ বেগম ছিদ্দিক আহাম্মদ। স্ত্রী মোছাম্মৎ চেমন আরা (মুন্নী)। তিনি তিন সন্তানের জনক।

ওমর কাজী জানান, ‘জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে আমি সরল ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট