মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসির ফল দেখতে বেরিয়ে নিখোঁজ মুগ্ধ, ‘এ’ গ্রেড পেয়েও ঘরে ফেরা হয়নি Gmail-এর ৮ গোপন ফিচার, যেগুলো জানলে বদলে যাবে ইমেইল ব্যবহারের অভিজ্ঞতা এসএসসি’র ফলাফলে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের বাজিমাত, পাশের হার ৭৯.০৭% বাঁশখালীতে বন্যার্তদের পুনর্বাসনে নতুন ঘর, চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে নিরাপত্তা জোরদার, পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মঞ্চ প্রস্তুত, বানভাসির অপেক্ষা– রোববার বাঁশখালীতে তারেক রহমানের ঐতিহাসিক সফর মানসম্মত পোশাকের প্রত্যয়ে বাঁশখালীর লক্ষি স্কয়ারে সিয়াম ফ্যাশনের যাত্রা জুলাই যোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমিটিতে ইয়াকুব হোসাইন সভাপতি, হান্নান সম্পাদক প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বাঁশখালীতে ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

বাঁশখালী আইনজীবী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংবাদদাতা::: বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় আইনজীবী মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডহক কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দিলীপ দাশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সিনিয়র আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আবছার। অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়।

এ সময় নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়াও নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট তাইমুল হক রানা, সদস্য অ্যাডভোকেট এইচ এম হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের বলেন, ‘সমিতির উন্নয়ন, আইনজীবীদের পেশাগত নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধিতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। সদস্যদের কল্যাণে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্যক্রম পরিচালনা আমাদের অঙ্গীকার।’

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আইনজীবীদের মধ্যে পেশাগত সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি, বিচারপ্রার্থী মানুষের সেবার মানোন্নয়ন এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমরা পরিকল্পিতভাবে এগিয়ে যাব।’

অনুষ্ঠানে সমিতির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews