রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

বাঁশখালীতে অটোরিকশা তল্লাশিতে মিলল ১৪শ পিস ইয়াবা, আটক রোহিঙ্গা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ১ হাজার ৪৩৮টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার জলদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানার মূল ফটকের সামনে চেকপোস্ট বসিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে থামিয়ে দেহ তল্লাশি করা হয়। পরে তাঁর পরিহিত লুঙ্গির কোচায় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৪৩৮টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের শাহ আলম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews