বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী ‘হাটহাজারীর পরে বাঁশখালীর মানুষ জান্নাতে যাবে’–সুন্নী বক্তা আতাউল বারী বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঁশখালীতে হাসিনার জন্মবার্ষিকীর কেকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন

বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালী সরকারি আলাওল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরদিনই বিভিন্ন শ্রেণিকক্ষে ঝটিকা অভিযান চালিয়ে ৪৮টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। জরুরি যোগাযোগের প্রয়োজনে শিক্ষার্থীরা বাটন ফোন ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও সার্বিক স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি যোগাযোগের প্রয়োজনে বাটন ফোন ব্যবহারের অনুমতি থাকবে। নির্দেশনা অমান্য করলে কলেজের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের পর গতকাল বুধবার কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষে ঝটিকা অভিযান চালায় কর্তৃপক্ষ। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৪৮টি স্মার্টফোন জব্দ করা হয়। কলেজ ছুটির পর জব্দ করা ফোনগুলোর বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, যেসব শিক্ষার্থীর অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন যে, তাঁদের সন্তান ভবিষ্যতে কলেজে স্মার্টফোন নিয়ে আসবে না, তাঁদের কয়েকজনের ফোন ফেরত দেওয়া হয়েছে। তবে যেসব শিক্ষার্থী যথাযথভাবে অভিভাবকের সঙ্গে যোগাযোগ করাতে পারেনি, তাদের ফোন ফেরত দেওয়া হয়নি। অভিভাবক উপস্থিত করে যথাযথ কারণ দেখাতে পারলে বিষয়টি বিবেচনা করা হবে।

সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সুন্দরভাবে বেড়ে উঠুক। মোবাইল আসক্তির মাধ্যমে তারা যেন বিপথে না যায়, সে জন্য শিক্ষক ও অভিভাবকদের যৌথভাবে সচেতন হওয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘নিয়ম-শৃঙ্খলার স্বার্থে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীরা নিয়ম না মানলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার থেকে কোনো শিক্ষার্থীর কাছ থেকে স্মার্টফোন জব্দ হলে তা আর ফেরত দেওয়া হবে না। কলেজের শৃঙ্খলা রক্ষা ও নিয়মিত মনিটরিং করার জন্য চারজন শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে।’

অধ্যক্ষ আরও বলেন, ‘আমরা শুরু করেছি, এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সন্তানদের তাদের স্বপ্নের বন্দরে পৌঁছাতে সহযোগিতা করতে হবে।’

কলেজ কর্তৃপক্ষের এ উদ্যোগের উদ্দেশ্য হিসেবে শিক্ষার পরিবেশ বজায় রাখা, কলেজের শৃঙ্খলা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ দিকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews