বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী ‘হাটহাজারীর পরে বাঁশখালীর মানুষ জান্নাতে যাবে’–সুন্নী বক্তা আতাউল বারী বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঁশখালীতে হাসিনার জন্মবার্ষিকীর কেকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ

বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালীতে নদীপথে দেশের বাইরে সিমেন্ট পাচারের প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি কার্গো ট্রাক, একটি পিকআপ ও ৩৪ ব্যাগ ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার মো. আলী (২৭) এবং পটিয়া থানার চাপড়ী এলাকার তফজল আলী সোহেল (৩৭)।

বাঁশখালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরীঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশি সিমেন্ট ট্রাকে করে ঘটনাস্থলে এনে ইঞ্জিনচালিত বোটে করে নদীপথে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে পুলিশের দাবি। অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে একটি ওপেন কার্গো ট্রাক, একটি সিঙ্গেল কেবিন পিকআপ ও ৩৪ ব্যাগ ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে বাঁশখালী থানায় মামলা করা হয়েছে। এতে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫(বি)/২৫(ডি) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার সেকেন্ড অফিসার এসআই মো. আরিফ হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন। ওসি রবিউল হক বলেন, চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews