রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজারে গ্যাস সিলিন্ডারের পাইপে ছিদ্র হয়ে বের হওয়া গ্যাস থেকে একটি চা-নাশতার দোকানে আগুন লেগেছে। শনিবার সন্ধ্যায় আল সারুজ হোটেলসংলগ্ন জমির উদ্দিনের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকানের দ্বিতীয় তলায় নাশতা তৈরির সময় সিলিন্ডারের পাইপে ছিদ্র থাকায় গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

বাঁশখালী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় জলদী মিয়ার বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জমির উদ্দিনের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সাথে ফায়ার সার্ভিসের দ্রুত সাঁড়াদানে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ায় ব্যবসায়ী ও স্থানীয়রা টিম ফায়ার সার্ভিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews