মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঁশখালীতে হাসিনার জন্মবার্ষিকীর কেকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭ পরিবার পেল মুনিরুল্লাহ ফাউন্ডেশনের ৭ লাখ সহায়তা

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭ পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ৭ লাখ টাকা নগদ অর্থসহায়তা দিয়েছে মুনিরুল্লাহ ফাউন্ডেশন। একই অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও তিন পরিবারকে সিসি ব্লক দিয়ে নির্মিত ঘরও হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া কুলীন পাড়ার মুনীরুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম। মুনিরুল্লাহ ফাউন্ডেশনের সদস্য ডাক্তার জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম জেলা পিপি আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সালাহ উদ্দিন কামাল এবং বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম খলিল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকমল মুনির শিবলী, ইঞ্জিনিয়ার তারেক মঈন, শাহেদ আলী, জাভেদ মুনির, খালেদুল হক, হাম্মাদ মুনির, আম্মার মুনির, কানিত প্রমূখ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য নকি উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুনিরুল্লাহ ফাউন্ডেশনের পেশ ইমাম মুহাম্মদ আবু হানিফ।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যার সময় বাঁশখালীর বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে পাঁচ দিনব্যাপী শুকনা ও রান্না করা খাবার বিতরণ করা হয়। উপজেলার সরল, কাথরিয়া, বৈলছড়ি ও বাহারছড়া ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মধ্যে এসব খাবার পৌঁছে দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭ পরিবারকে পুনর্বাসনের জন্য মোট ৭ লাখ টাকা নগদ অর্থসহায়তা দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে সিসি ব্লক দিয়ে নির্মিত ঘর হস্তান্তর করা হয়।

আয়োজকেরা জানান, দুর্যোগের তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগপীড়িত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews